নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল হবে। এ ছাড়া সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করার নির্দেশনা দিয়েছে দলটি।
![Azlan tv logo [Vectorized] (1)](https://dev2.hossaingroup.com.bd/wp-content/uploads/2026/05/Azlan-tv-logo-Vectorized-1.png)